স সমিৎপাণিঃ পুনরেয়ায়, তং হ প্রজাপতিরুবাচ মঘবন্ যচ্ছান্তহৃদয়ঃ প্রাব্রাজীঃ সাধং বিরোচনেন কিমিচ্ছন্ পুনরাগম ইতি স হোবাচ যথৈব খল্বয়ং ভগবোহস্মিঞ্ছরীরে সাধ্বলঙ্কৃতে সাধ্বলঙ্কৃতো ভবতি সুবসনে সুসবনঃ পরিষ্কৃতে পরিষ্কৃত এবমেবায়মস্মিন্নন্ধেহ ন্ধো ভবতি সামে গ্রামঃ পরিবৃষ্ণে পরিবৃণোহস্যৈব শরীরস্য নাশমন্বেষ নশ্যতি নাহমত্র ভোগ্যং পশ্যামীতি ॥ ২
অন্বয় : সঃ (সে) সমিপাণিঃ (হস্তে সমিধ লইয়াই) পুনঃ এয়ায় (ফিরিয়া আসিল)। তম্ (তাহাকে) হ প্রজাপতিঃ উবাচ—মঘবন্! যৎ (যে, যেহেতু) শান্তহৃদয়ঃ (শান্তহৃদয় হইয়া) প্র+আব্রাজীঃ (গিয়াছিল) সার্ধ বিরোচনেন (বিরোচনের সহিত), কিম্ ইচ্ছন্ (কি ইচ্ছা করিয়া) পুনঃ আগমঃ (আগমন করিলে)? ইতি। সঃ হ উবাচ—যথা এব খলু অয়ং ভগব অস্মিন্ শরীরে সাধ্বলঙ্কৃতে সালঙ্কৃতঃ ভবতি, সুবসনে সুবসনঃ, পরিষ্কৃতে পরিষ্কৃতঃ— এবম্ এব অয়ম অস্মিন্ অন্ধে অন্ধঃ ভবতি, স্লামে স্রামঃ, পরিবৃণে পরিবৃকণঃ অস্য এব শরীরস্য নাশম্ অনু এষঃ নশ্যতি, ন অহম্ অত্র ভোগ্যম্ পশ্যামি ইতি (১মঃ দ্রঃ)।
সরলার্থ : ইন্দ্র আবার সমিধ হস্তে ফিরিয়া আসিলেন। প্রজাপতি তাঁহাকে বলিলেন ‘ইন্দ্র, তুমি শান্তহৃদয়ে বিরোচনের সঙ্গে চলিয়া গিয়াছিলে। কি মনে করিয়া আবার ফিরিয়া আসিলে?’ ইন্দ্ৰ বলিলেন—’ভগবান্, এই শরীর উত্তমরূপে অলঙ্কৃত হইলে ছায়াদেহও অলঙ্কৃত হয়, ইহার পরিধানে সুবসন থাকিলে উহারও তাহাই হয়, ইহা পরিষ্কৃত থাকিলে উহাও পরিষ্কৃত থাকে। তেমনি ইহা অন্ধ হইলে উহাও অন্ধ হয়, খঞ্জ হইলে খঞ্জ হয়, ছিন্নাবয়ব হইলে ছিন্নাবয়ব হয়; শরীর বিনষ্ট হইলে উহাও বিনষ্ট হয়। এই বিদ্যাতে আমি মঙ্গল দেখিতেছি না।’