অথ যা এতা হৃদয়স্য নাড্যস্তাঃ পিঙ্গলস্যাণিমস্তিষ্ঠন্তি শুক্লস্য নীলস্যপীতস্য লোহিতস্যেত্যসৌ বা আদিত্যঃ পিঙ্গল এষ শুক্ল এষ নীল এষ পীত এষ লোহিতঃ ॥ ১
অন্বয় : অথ যাঃ এতা [নাড্যঃ] (এই যে নাড়ীসমূহ) হৃদয়স্য (হৃদয়ের) নাড্যঃ তাঃ (সে সমুদয়) পিঙ্গলস্য (পিঙ্গলবর্ণের) অণিম্নঃ (অণু পরিমাণ) তিষ্ঠন্তি (রহিয়াছে শুক্লস্য (শুক্লবর্ণের) নীলস্য (নীলবর্ণের) পীতস্য লোহিতস্য (লোহিত বর্ণের) ইতি। অসৌ (ঐ) বৈ আদিত্যঃ পিঙ্গলঃ এষঃ (এই আদিত্য) শুক্লঃ এষঃ নীলঃ, এষঃ পীতঃ, এষঃ লোহিতঃ।
সরলার্থ : হৃদয়ের এই যে নাড়ীসমূহ—এইগুলি পিঙ্গল, শুক্ল, নীল, পীত ও লোহিত বর্ণের সূক্ষ্মরস পরিপূর্ণ। এই আদিত্যই পিঙ্গল, ইহাই (আদিত্যই) শুক্ল, নীল, পীত এবং লোহিত বর্ণ।
মন্তব্য : বৃহদারণ্যক উপনিষদেও অনুরূপ একটি মন্ত্র আছে (৪।৩।২০)।