অথ য এষ সংপ্রসাদোহ মাচ্ছরীরাৎ সমুথায় পরং জ্যোতিরূপসম্পদ্য স্বেন রূপেণাভিনিষ্পদ্যত এষ আত্মেতি হোবাচৈতদমৃতমভয়মেতদ্ ব্রহ্মেতি তস্য হ বা এতস্য ব্ৰহ্মণো নাম সত্যমিতি ॥ ৪
অন্বয় : অথ যঃ এষঃ (এই যে) সম্প্রসাদঃ (প্রসন্নভাব, প্রসাদ গুণযুক্ত বলিয়া সুষুপ্ত আত্মার নাম সম্প্রসাদ) অস্মাৎ শরীরাৎ (এই শরীর হইতে) সমুথায় (উত্থিত হইয়া) পরং জ্যোতিঃ (পরম জ্যোতি) উপসম্পদ্য (লাভ করিয়া) স্বেন রূপেন স্বীয়রূপে) অভিনিষ্পদ্যতে (প্রকাশিত হয়)। এষঃ (ইনিই) আত্মা, ইতি হ উবাচ; এতৎ (ইহা) অমৃতম্, অভয়ম্, এতৎ ব্রহ্ম ইতি। তস্য হ বৈ এতস্য ব্রহ্মণঃ (সেই এই ব্রহ্মের) নাম সত্যম্ ইতি।
সরলার্থ : আচার্য বলিলেন, ‘আর এই যে সম্প্রসাদ (প্রসাদগুণ পুরুষ) যিনি শরীর হইতে বাহির হইয়া পরম জ্যোতিঃসম্পন্ন হইয়া নিজরূপে প্রকাশিত হন—ইনিই আত্মা, ইনিই অমৃত ও অভয়, ইনিই ব্রহ্ম; এই ব্রহ্মের নামই সত্য।’