ত ইমে সত্যাঃ কামা অনৃতাপিধানাস্তেষাং সত্যানাং সতামনৃতমপিধান যো যো হাস্যেতঃ প্রৈতি ন তমিহ দর্শনায় লভতে ॥ ১
অন্বয় : তে ইমে (সেই এই) সত্যাঃ কামাঃ (সত্য কামনাসমূহ) অনৃত+অপিধানাঃ (অসত্য যাহাদিগের আবরণ)। তেষাম্ সত্যানাম্ (সেই সত্যকামনাসমূহের) সতাম্ (আত্মাতে বর্তমান) অনৃতম্ (অসত্য) অপিধানম্ (আচ্ছাদন)। যঃ যঃ (যে যে ‘আত্মীয়”) হি অস্য (ইহার) ইতঃ (এই পৃথিবী হইতে) প্রৈতি (চলিয়া যায়) ন (না) তম্ (তাহাকে) ইহ (এই পৃথিবীতে) দর্শনায় (দর্শন করিবার জন্য) লভতে (লাভ করে)।
সরলার্থ : কিন্তু এই সব সত্যকামনা অসত্যের আবরণে আবৃত। এই সকল সত্যকামনা আত্মাতে থাকিলেও তাহারা অসত্য দ্বারা আচ্ছাদিত। সেইজন্য ইহার (অর্থাৎ অজ্ঞান ব্যক্তির) কোন আত্মীয় যদি ইহলোক হইতে চলিয়া যায়, সে তাহাকে আর পৃথিবীতে দেখিতে পায় না।