অথ যদি স্ত্রীলোককামো ভবতি, সঙ্কল্পাদেবাস্য ত্রিয়ঃ সমুত্তিষ্ঠন্তি। তেন স্ত্রীলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ৯
অন্বয় : অথ যদি স্ত্রীলোককামঃ ভবতি, সঙ্কল্পাৎ এব অস্য ত্রিয়ঃ (নারীগণ) সমুত্তিষ্ঠন্তি (সমীপে উপস্থিত হয়); তেন স্ত্রীলোকেন (নারীগণের সহিত) সম্পন্নঃ মহীয়তে (১মঃ)।
সরলার্থ : আর যদি তিনি নারীলোক কামনা করেন, সঙ্কল্পমাত্রই নারীগণ তাঁহার নিকট উপস্থিত হয় এবং তিনি নারীলোক লাভ করিয়া মহীয়ান হন।