অথ যদি গন্ধমাল্যলোককামো ভবতি, সঙ্কল্পাদেবাস্য গন্ধমাল্যে সমুত্তিষ্ঠতস্তেন গন্ধমাল্যলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ৬
অন্বয় : অথ যদি গন্ধমাল্য-লোককামঃ ভবতি, সঙ্কল্পাৎ এব অস্য গন্ধমাল্যে (গন্ধ ও মাল্য) সমুত্তিষ্ঠতঃ (উপস্থিত হয়); তেন গন্ধমাল্যলোকেন (গন্ধমাল্যরূপ লোকের সহিত) সম্পন্নঃ মহীয়তে (১মঃ)।
সরলার্থ : আর যদি তিনি গন্ধমাল্যরূপ লোক পাইবার অভিলাষ করেন, সঙ্কল্পমাত্রই গন্ধমাল্যরূপ লোক তাঁহার নিকট উপস্থিত হয় এবং তিনি গন্ধমাল্যলোক পাইয়া মহীয়ান হন।