অথ যদি স্বসৃলোককামো ভবতি, সঙ্কল্পাদেবাস্য স্বসারঃ সমুত্তিষ্ঠন্তি। তেন স্বসৃলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ৪
অন্বয় : অথ যদি স্বসৃলোককামঃ ভবতি, সঙ্কল্পাৎ এব অস্য স্বসারঃ (ভগিনীগণ) সমুত্তিষ্ঠন্তি; তেন স্বসূলোকেন সম্পন্নঃ মহীয়তে (১মঃ)।
সরলার্থ : আর যদি তিনি ভগিনীলোক কামনা করেন, সঙ্কল্পমাত্রই ভগিনীগণ তাঁহার নিকট উপস্থিত হন এবং তিনি ভগিনীলোক লাভ করিয়া মহীয়ান হন।