মঘবন্ মর্ত্যং বা ইদং শরীরমাত্তং মৃত্যুনা তদস্যামৃতস্যা- শরীরস্যাত্মনোহ-ধিষ্ঠানমাত্তো বৈ সশরীরঃ প্রিয়াপ্রিয়াভ্যাং ন বৈ সশরীরস্য সতঃ প্রিয়া—প্রিয়য়োরপহতিরস্ত্যশরীরং বাব সন্তং ন প্রিয়াপ্রিয়ে স্পৃশতঃ ॥ ১
অন্বয় : মঘবন্! মর্ত্যম্ বৈ ইদম্ (এই) শরীরম্ আত্তম্ (গৃহীত, গ্রস্ত)) মৃত্যুনা (মৃত্যু কর্তৃক)। তৎ (সেই শরীর) অস্য অমৃতস্য অশরীরস্য আত্মনঃ (এই অশরীরী অমৃতস্বরূপ আত্মার) অধিষ্ঠানম্। আত্তঃ (গ্রস্ত) বৈ সশরীরঃ (শরীরী অবস্থায়) প্রিয় + অপ্রিয়াভ্যাম্ (প্রিয় ও অপ্রিয় কর্তৃক)। ন বৈ সশরীরস্য সতঃ (শরীরী আত্মার, সৎ=সত্তা, সৎস্বরূপ) প্রিয়+অপ্রিয়য়োঃ (প্রিয় ও অপ্রিয়ের) অপহতিঃ (বিনাশ) অস্তি (আছে)। অশরীরম্ বাব সন্তম্ (অশরীর আত্মাকে) ন প্রিয়+অপ্রিয়ে (প্রিয় ও অপ্রিয়) স্পৃশতঃ (স্পর্শ করে)।
সরলার্থ : হে ইন্দ্র, এই শরীর মরণশীল এবং মৃত্যুগ্রস্ত। ইহাই এই অমৃত অশরীর আত্মার অধিষ্ঠান। যাহার শরীর আছে তিনিই সুখদুঃখগ্রস্ত হন, তাঁহার সুখদুঃখের বিরাম নাই। অশরীর আত্মাকে প্রিয় ও অপ্রিয় স্পর্শ করিতে পারে না।