স যো বলং ব্রহ্মেত্যুপাস্তে যাবদ্বলস্য গতং তত্রাস্য যথাকামচারো ভবতি যো বলং ব্রহ্মেত্যুপাস্তেঽস্তি ভগবো বলাভূয় ইতি বালদ্বাব ভুয়োহস্তীতি তন্মে ভগবান্ ব্ৰবীত্বিতি ॥ ২
অন্বয় : সঃ যঃ বলম্ ব্রহ্ম ইতি উপাস্তে, যাবৎ বলস্য গতম্ তত্র তস্য যথাকামচারঃ ভবতি—যঃ বলম্ ব্রহ্ম ইতি উপাস্তে। অস্তি ভগবঃ বলাৎ (বল অপেক্ষা) ভূয়ঃ? ইতি। বলাৎ বাব ভূয়ঃ অস্তি ইতি। তৎ মে ভগবান্ ব্রবীতু ইতি (৭।১।৫ দ্রঃ)।
সরলার্থ : যিনি বলকে ব্রহ্মরূপে উপাসনা করেন, বলের গতি যত দূর, তত দূর পর্যন্ত তাঁহার যথেচ্ছগিত। (নারদ)— ‘ভগবান, বল অপেক্ষা কি কিছু শ্রেষ্ঠ আছে?’ (সনৎকুমার)—’বল অপেক্ষাও শ্রেষ্ঠ বস্তু আছে। (নারদ)— ‘আপনি তাহা আমাকে বলুন।’