বলং বাব বিজ্ঞানাদ্ভুয়োহপি হ শতং বিজ্ঞানবতামেকো বলবানাকম্পয়তে স যদা বলী ভবত্যথোথাতা ভবত্যুত্তিষ্ঠন্ পরিচরিতা ভবতি পরিচরনুপসত্তা ভবত্যুপসীদন্দ্রষ্টা ভবতি শ্রোতা ভবতি মন্তা ভবতি বোদ্ধা ভবতি কর্তা ভবতি বিজ্ঞাতা ভবতি বলেন বৈ পৃথিবী তিষ্ঠতি বলেনান্তরিক্ষং বলেন দ্যৌবলেন পর্বতা বলেন দেবমনুষ্যা বলেন পশবশ্চ বয়াংসি চ তৃণবনস্পতয়ঃ শ্বাপদান্যাকীটপতঙ্গপিপীলক বলেন লোকস্তিষ্ঠতি বলমুপাস্ৱেতি ॥ ১
অন্বয় : বলম্ বাব বিজ্ঞানাৎ (বিজ্ঞান অপেক্ষা) ভূয়ঃ। অপি হ শতম্ বিজ্ঞানবতাম্ (বিজ্ঞানবাদিগের) একঃ বলবান্ আকম্পয়তে (কম্পিত করে)। সঃ যদা বলী ভবতি (হয়), অথ উথাতা (যে উত্থিত হইতে পারে; মতান্তরে—উদ্যমশীল) ভবতি; উত্তিষ্ঠন্ (উথিত হইয়া বা উদ্যমশীল হইয়া) পরিচরিতা (পরিচর্যাপরায়ণ) ভবতি; পরিচর (পরিচর্যা করিয়া) উপসত্তা (যে নিকটে উপবেশন করে; সমীপস্থ); উপসীদন্ (সমীপে উপবেশন করিয়া) দ্রষ্টা ভবতি, শ্রোতা ভবতি, মস্তা (মননকর্তা) ভবতি, বোদ্ধা (যে বুঝিতে পারে, সেই বোদ্ধা) ভবতি। কর্তা (যে করে সেই ব্যক্তি, অনুষ্ঠাতা) ভবতি, বিজ্ঞাতা ভবতি। বলেন (বল দ্বারা) বৈ পৃথিবী তিষ্ঠতি (অবস্থান করে), বলেন অন্তরিক্ষম্, বলেন দ্যৌঃ, বলেন পর্বতাঃ, বলেন দেবমনুষ্যাঃ, বলেন পশবঃ চ (পশুগণও), বয়াংসি চ (পক্ষিগণও) তৃণবনস্পতয়ঃ (তৃণ ও বনস্পতিসমূহ) শ্বাপদানি (হিংস্রজন্তুসমূহ) আকীটপতঙ্গপিপীলিকম্ (কীট, পতঙ্গ ও পিপীলিকা পর্যন্ত), বলেন লোকঃ (স্বর্গাদি লোক) তিষ্ঠতি বলম্ উপাস্ত্ৰ ইতি
সরলার্থ : বল বিজ্ঞান অপেক্ষা শ্রেষ্ঠ। একজন বলবান ব্যক্তি শত বিজ্ঞানবান ব্যক্তিকেও কম্পিত করিতে পারে। মানুষ যদি বলী হয়,তবে সে উদ্যমশীল হইতে পারে, উদ্যমশীল হইয়া (গুরু প্রভৃতির) পরিচর্যা করিতে পারে, পরিচর্যা করিয়া (তাঁহাদিগের) নিকট উপবেশন করিতে পারে, নিকটে উপবেশন করিয়া দেখিতে পারে, শুনিতে পারে, চিন্তা করিতে পারে, বুঝিতে পারে, কাজ করিতে পারে ও বিশিষ্ট জ্ঞানলাভ করিতে পারে। বলের দ্বারাই পৃথিবী প্রতিষ্ঠিত আছে। বল দ্বারাই অন্তরিক্ষ, দ্যুলোক, পর্বতসমূহ, দেবমানব, পশুপক্ষী, তৃণ-বনস্পতি, শ্বাপদ, কীটপতঙ্গ, পিপীলিকা পর্যন্ত সমস্তকিছু এবং স্বর্গাদি লোক অবস্থান করে। বলেরই উপাসনা কর।