বিজ্ঞানং বাব ধ্যানাদ্ভূয়ো বিজ্ঞানেন বা ঋগ্বেদং বিজানাতি যজুর্বেদং সামনে বৈদমাথবণং চতুর্থমিতিহাসপুরাণং পঞ্চমং বেদানাং বেদং পিত্র্যংরাশিম্ দৈবং নিধিং বাকোবাক্যমেকায়নং দেববিদ্যাং ব্রহ্মবিদ্যাং ভুতবিদ্যাং ক্ষত্রবিদ্যাং নক্ষত্রবিদ্যাং সর্প-দেবজনবিদ্যাং দিবং চ পৃথিবী চ বায়ুং চাকাশং চাপশ্চ তেজশ্চ দেবাংশ্চ মনুষ্যাংশ্চ পশূংশ্চ বয়াংসি চ তৃণবনস্পতীঞ্ঝাপদান্যাকীটপতঙ্গপিপীলকং ধর্মং চাধর্মং চ সত্যং চানৃতং চ সাধু চাসাধু চ হৃদয়জ্ঞং চাহৃদয়জ্ঞং চান্নং চ রসং চেমং চ লোকমমুং চ বিজ্ঞানেনৈব বিজানাতি বিজ্ঞানমুপাস্ৱেতি ॥ ১
অন্বয় : বিজ্ঞানম্ বাব ধ্যানাৎ (ধ্যান অপেক্ষা) ভূয়ঃ। বিজ্ঞানেন (বিজ্ঞান দ্বারা) বৈ ঋগ্বেদম্ বিজানাতি (জানে, ‘মানব’ ইহার কর্তা, উহ্য), যজুর্বেদম্, সামবেদম্, আথবর্ণম্ চতুর্থম্ ইতিহাস-পুরাণম্ পঞ্চমম্ বেদানাম্ বেদম্, পিত্র্যম্, বাশিম্, দৈবম্, নিধিম্, বাকোবাক্যম্, একায়নম্, দেববিদ্যাম্, ব্রহ্মবিদ্যাম্, ভূতবিদ্যাম্, ক্ষত্রবিদ্যাম্, নক্ষত্রবিদ্যাম্, সর্প-দেবজন-বিদ্যাম্, দিবম্ চ, পৃথিবীম্ চ, বায়ুম্ চ, আকাশম্ চ; আপঃ চ, তেজঃ চ, দেবান্ চ, মনুষ্যান্ চ, পশূন্ চ, বয়াংসি চ, তৃণ্ বনস্পতী, শ্বাপদানিঃ আকীট-পতঙ্গ-পিপীলকম্ ধৰ্মম্ চ, সত্যম্ চ, অনৃতম্ চ, সাধু চ, অসাধু চ, হৃদয়জ্ঞম্ চ, অহৃদয়জ্ঞম্ চ, অন্নম্ চ, রসম্ চ, ইমম্ চ লোকম্, অমুম্ চ, বিজ্ঞানেন এব বিজানাতি। বিজ্ঞানম্ উপাস্ত্ৰ ইতি। (৭।১।২; ৭।২।১ দ্রঃ)।
সরলার্থ : ধ্যান অপেক্ষা বিজ্ঞান শ্রেষ্ঠ। বিজ্ঞান দ্বারা ঋগ্বেদ জানা যায় এবং যজুর্বেদ, সামবেদ, চতুর্থ অথর্ববেদ, পঞ্চম ইতিহাস-পুরাণ, ব্যাকরণ, পিত্র্য, রাশি, দৈব, নিধি, বাকোবাক্য, নীতিশাস্ত্র, দেববিদ্যা, ব্রহ্মবিদ্যা, ভূতবিদ্যা, ক্ষত্রবিদ্যা, নক্ষত্রবিদ্যা, সর্প ও দেবজনবিদ্যা, দ্যৌ, পৃথিবী, বায়ু, আকাশ, জলসমূহ, তেজ, দেবগণ, মনুষ্যগণ, পক্ষিগণ, তৃণ ও বনপতিসমূহ, শ্বাপদ, কীট-পতঙ্গ-পিপীলিকা পর্যন্ত (সমস্ত প্রাণী), ধর্ম ও অধর্ম, সত্য ও অসত্য, শুভ ও অশুভ, প্রীতিকর ও অপ্রীতিকর, অন্ন ও রস, ইহলোক ও পরলোক—(এই সবই) বিজ্ঞান দ্বারা জানা যায়। এই বিজ্ঞানের উপাসনা কর।