স যো ধ্যানং ব্রহ্মেত্যুপাস্তে যাবদ্ধ্যানস্য গতং তত্রাস্য যথাকামচারো ভবতি যো ধ্যানং ব্রহ্মেত্যুপাস্তেঽস্তি ভগবো ধ্যানাড়ূয় ইতি ধ্যানা বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্ ব্রবীত্বিতি ॥ ২
অন্বয় : সঃ যঃ (২।১১।৩ মন্তব্য) ধ্যানম্ ব্রহ্ম ইতি উপাস্তে, যাবৎ ধ্যানস্য (ধ্যানের) গতম্, তত্র অস্য যথাকামচারঃ ভবতি—যঃ ধ্যানম্ ব্রহ্ম ইতি উপাস্তে। অস্তি ভগবঃ ধ্যানাৎ (ধ্যান অপেক্ষা) ভূয়ঃ? ইতি ধ্যানাৎ বাব ভূয়ঃ অস্তি ইতি। তৎ মে ভগবান্ ব্রবীতু ইতি।
সরলার্থ : যিনি ধ্যানকে ব্রহ্মরূপে উপাসনা করেন, ধ্যানের যতদূর গতি, ততদূর তিনি যেমন ইচ্ছা যাইতে পারেন। (নারদ)— ‘ভগবান্, ধ্যান অপেক্ষা শ্রেষ্ঠ কি কিছু আছে?’ (সনৎকুমার)—’ধ্যান অপেক্ষাও শ্রেষ্ঠ বস্তু আছে।’ (নারদ)— ‘আপনি তাহা আমাকে বলুন।’