তানি হ বা এতানি সংকল্পৈকায়নানি সংকল্পাত্মকানি সংকল্পে প্রতিষ্ঠিতানি সমরূপতাং দ্যাবাপৃথিবী সমকল্পেতাং বায়ুশ্চাকাশং চ সমকল্পন্তাপশ্চ তেজশ্চ তেষাং সংস্কৃপ্ত্যৈ বর্ষং সংকল্পতে বর্ষস্য সংস্কৃত্যা অন্নং সংকল্প— তেহনস্য সংস্কৃপ্ত্যৈ প্রাণাঃ সংকল্পন্তে প্রাণানাং সংকূপ্ত্যৈ মন্ত্রাঃ সংকল্পন্তে মন্ত্রাণাং সংকূপ্ত্যৈ কর্মাণি সংকল্পন্তে কর্মাণাং সংস্কৃপ্ত্যৈ লোকঃ সংকল্পতে লোকস্য সংকূপ্ত্যৈ সর্বং সংকল্পতে স এষ সংকল্পঃ সংকল্পমুপাস্থেতি ॥২
অন্বয় : তানি হ বা এতানি (সেই সমুদয় অর্থাৎ মন, বাক্, নাম, মন্ত্র ও কর্ম) সংকল্প + একায়নানি (সংকল্পে যাহাদিগের লয়) সংকল্পাত্মকানি (সংকল্পে যাহাদিগের উৎপত্তি) সংকল্পে প্রতিষ্ঠিতানি (প্রতিষ্ঠিত)। সমরূপতাম্ (সংকল্প করিয়াছিল)) দ্যাবাপৃথিবী (বৈদিক শব্দ দ্যৌ এবং পৃথিবী); সমকল্পেতাম্ (সংকল্প করিয়াছিল) বায়ুঃ চ আকাশম্ চ (আকাশ) সমকল্পন্ত আপঃ চ (জল) তেজঃ চ। তেষাম্ (তাহাদিগের সকূপ্ত্যৈ (সংকল্পের নিমিত্ত) বর্ষম্ (বৃষ্টি) সংকল্পতে (সংকল্প করে), বর্ষস্য (বৃষ্টির সংস্কৃপ্ত্যৈ (সংকল্পবশতঃ) অন্নম্ সংকল্পতে; অন্নস্য সংস্কৃপ্ত্যৈ প্রাণাঃ সংকল্পন্তে (সংকল্প করে); প্রাণানাম্ (প্রাণসমূহের) সংকূপ্ত্যৈ মন্ত্রাঃ সংকল্পন্তে; মন্ত্রাণাম্ সংস্কৃপ্ত্যৈ কর্মাণি সংকল্পন্তে; কর্মণাম্ সংকূপ্ত্যৈ লোকঃ (স্বর্গাদিলোকে) সংকল্পতে; লোকস্য (স্বর্গাদি লোকের) সংকূপ্ত্যৈ সর্বম্ (সমুদয়ই) সংকল্পতে; সঃ (সেই) এষঃ (এই প্রকার) সংকল্পঃ। সংকল্পম্ উপাস্থ (উপাসনা করে) ইতি।
সরলার্থ : সংকল্পই এই সবকিছুর গতি, সংকল্পই এই সকলের আত্মা, সংকল্পেই এইসব প্রতিষ্ঠিত। দ্যুলোক ও পৃথিবী সংকল্প করিয়াছিল; বায়ু ও আকাশ সংকল্প করিয়াছিল; জল ও তেজ সংকল্প করিয়াছিল। ইহাদের সংকল্পেই বৃষ্টি সংকল্প করে (অর্থাৎ নিজের কাজ করে); বৃষ্টির সংকল্পেই অন্ন সংকল্প করে; অন্নের সংকল্পেই সমস্ত প্রাণ সংকল্প করে। প্রাণের সংকল্পেই মন্ত্র সংকল্প করে; মন্ত্রের সংকল্পেই কর্ম সংকল্প করে; কর্মের সংকল্পেই (স্বর্গাদি) লোক সংকল্প করে; এবং (স্বর্গাদি) লোকের সংকল্পে সমস্ত জগৎ সংকল্প করে। সেই সংকল্প এই রকম। (এই) সংকল্পের উপাসনা কর।
মন্তব্য : (ক) সংকল্পৈকায়নানি—সংকল্প+একায়নানি, সংকল্পে যাহাদিগের লয়; (খ) সংকল্পাত্মকানি—সংকল্পে যাহাদিগের উৎপত্তি; (গ) সংকল্পে প্রতিষ্ঠিতানি—সংকল্পে ইহাদিগের প্রতিষ্ঠা (শঙ্কর)। এই সমুদয়ের অন্য অর্থও হইতে পারে। সকলের পথ, গতি, আশ্রয় বা মিলনের স্থল যাহা তাহাই ‘একায়ন’। সংকল্প যাহাদিগের একায়ন সেই সমুদয় ‘সংকল্পৈকায়নানি’। সংকল্প যাহাদিগের আত্মা বা স্বরূপ সেই সমুদয় সংকল্পাত্মকানি।