সংকল্পো বাব মনসো ভূয়ান্ যদা বৈ সঙ্কল্পয়তেহথ মনস্যত্যথ বাচমীরয়তি তামু নাম্নীরয়তি নাম্নি মন্ত্রা এবং ভবন্তি মন্ত্রেষু কর্মাণি ॥ ১
অন্বয় : সংকল্পঃ বাব মনসঃ (মন অপেক্ষা) ভূয়ান্ (শ্রেষ্ঠ)। যদা (যখন) বৈ সঙ্কল্পয়তে (সংকল্প করে), অথ মনস্যতি (চিন্তা করে), অথ বাচম্ ঈরয়তি (প্রেরণ করে), তাম্ (সেই বাক্কে) উ নাম্নি (নামে) ঈরয়তি, নাম্নি মন্ত্রাঃ (মন্ত্রসমূহ) একম্ ভবন্তি (হয়), মন্ত্রেষু (মন্ত্ৰসমূহ) কর্মাণি (কর্মসমূহ।
সরলার্থ : সংকল্প মন অপেক্ষা শ্রেষ্ঠ। প্রথমে মন সংকল্প করে, পরে চিন্তা করে, পরে বাগিন্দ্রিয়কে পরিচালিত করে, তাহার পর ইহাকে নাম উচ্চারণে প্রবৃত্ত করে। সমস্ত মন্ত্র নামে এবং সমস্ত কর্ম মন্ত্রে একীভূত হয়।