বাগ্বাব নাম্নো ভূয়সী বাগ্বা ঋগ্বেদং বিজ্ঞাপয়তি ঋজর্বেদং সামবেদ- মাথবর্ণং চতুর্থমিতিহাসপুরাণং পঞ্চমং বেদানাং বেদং পিত্র্যং রাশিং দৈবং নিধিং বাকোবাক্যমেকায়নং দেববিদ্যাং ব্রহ্মবিদ্যাং ভূতবিদ্যাং ক্ষত্রবিদ্যাং নক্ষত্রবিদ্যাং সর্পদেবজনবিদ্যাং দিবং চ পৃথিবীং চ বায়ুং চাকাশং চাপশ্চ তেজশ্চ দেবাংশ্চ মনুষ্যাংশ্চ পশূংশ্চ বয়াংসি চ তৃণ- বনস্পতীঞ্চ শ্বাপদান্যাকীটপতঙ্গপিপীলকং ধর্মং চাধর্মং চ সত্যং চানৃতং চ সাধু চাসাধু চ হৃদয়জ্ঞং চাহৃদয়জ্ঞং চ যদ্বৈ বাঙ্গাভবিষ্য ধর্মো নাধর্মো ব্যজ্ঞাপয়িষান্ন সত্যং নানৃতং ন সাধু নাসাধু ন হৃদয়জ্ঞো নায়য়জ্ঞো বাগেবৈতৎ সর্বং বিজ্ঞাপয়তি বাচমুপাস্ৱেতি ॥ ১
অন্বয় : বাক্ বাব নাম্নঃ (নাম অপেক্ষা) ভূয়সী (শ্রেষ্ঠ)। বাক্ বে ঋগ্বেদম্ বিজ্ঞাপয়তি (জানায়); যজুর্বেদম্ সামবেদম্, আথর্বর্ণম্ চতুর্থম, ইতিহাসপুরাণম্ পঞ্চমম্, বেদানাম্ বেদম্, পিত্র্যম্, রাশিম্, দৈবম্ নিধিম্ বাকোবাক্যম্ একায়নম্, দেববিদ্যাম্, ব্রহ্মবিদ্যাম্, ভূতবিদ্যাম্ ক্ষত্রবিদ্যাম্ নক্ষত্রবিদ্যাম্, সর্পদেবজনবিদ্যাম্ (৭।১।২ দ্রঃ), দিবম্ চ (দ্যুলোককে), পৃথিবীম্ চ বায়ূম্ চ, আকাশম চ, অপঃ চ, তেজঃ চ, দেবান্ চ (দেবগণকে) মনুষ্যান্ চ (মনুষ্যগণকে) পশূন্ চ্ (পশুগণকে), বয়াংসি চ (পক্ষিগণকে, বয়স্—পক্ষী) তৃণবনস্পতীন্ (তৃণ ও বনস্পতি সমূহকে) শ্বাপদানি (হিংস্ৰজস্তুদিগকে) আকীট-পতঙ্গ-পিপীলকম্ (কীট, পতঙ্গ, পিপীলিকা পর্যন্ত সমুদয় প্রাণীকে) ধর্মম্ চ, অধর্মম্ চ, সত্যম্ চ, অনৃতম্ চ, সাধু চ (শুভ বিষয়কে), অসাধু চ (অসাধু বিষয়কে), হৃদয়জ্ঞম্ চ (মনোরম) অহূদয়জ্ঞং চ (অপ্রীতিকর বিষয়কে)। যৎ (যদি) বৈ বাক্ ন অভবিষ্যৎ (থাকিত), ন ধর্মঃ, ন অধর্মঃ, ব্যজ্ঞাপয়িষ্যৎ (আপনাকে জানাইত) ন সত্যম্ ন অনৃতম্, ন সাধু ন অসাধু; ন হৃদয়জ্ঞঃ, ন অহৃদয়জ্ঞঃ। বাক্ এব এতৎ সর্বম্ (এই সমুদয়কে) বিজ্ঞাপয়তি। বাচম্ (বাক্কে) উপাস্থ (উপাসনা কর)।
সরলার্থ : বাক্ অবশ্যই নাম অপেক্ষা শ্রেষ্ঠ। ঋগ্বেদ, ঋজুর্বেদ, সামবেদ, চতুর্থ অথর্ববেদ, পঞ্চম ইতিহাস-পুরাণ, ব্যাকরণ, শ্রাদ্ধতত্ত্ব, গণিতশাস্ত্র, দৈববিদ্যা, নিধিবিদ্যা, বাকোবাক্য, একায়ন, দেববিদ্যা, ব্রহ্মবিদ্যা, ভূতবিদ্যা, ক্ষত্রবিদ্যা, নক্ষত্রবিদ্যা, সর্প ও দেবজনবিদ্যা, স্বর্গলোক, পৃথিবী, বায়ু, আকাশ, জল, তেজ, দেবগণ, মনুষ্যগণ, পশুসমূহ, পক্ষিগণ, তৃণ ও বনস্পতিসমূহ, শ্বাপদগণ, কীটপতঙ্গ ও পিপীলিকা পর্যন্ত যাবতীয় প্রাণী, ধর্ম ও অধর্ম, সত্য ও অসত্য, সাধু ও অসাধু, প্রীতিকর ও অপ্রীতিকর বিষয়—এই সমস্তকেই বাক্ বিজ্ঞাপিত করে। যদি বাক্ না থাকিত, ধর্ম ও অধর্ম, সত্য ও অসত্য, সাধু ও অসাধু, প্রীতিকর ও অপ্রীতিকর—কিছুই বিজ্ঞাপিত হইত না। বাক্ই এই সবকে বিজ্ঞাপিত করে। বাক্কেই উপাসনা কর।