গোঅশ্বমিহ মহিমেত্যাচক্ষতে হস্তিহিরণ্যং দাসভার্যং ক্ষেত্ৰাণ্যায়তননীতি নাহমেবং ব্রবীমি ব্রবীমীতি হোবাচান্যো হ্যন্যস্ প্রতিষ্ঠিত ইতি॥২
অন্বয় : গো-অশ্বম্ (গো ও অশ্বকে) ইহ (এই পৃথিবীতে) মহিমা ইতি আচক্ষতে (বলে), হস্তিহিরণ্যম্ (হস্তী ও সুবর্ণকে) দাসভার্যম্ (দাস ও ভার্যাকে) ক্ষেত্রাণি (ক্ষেত্রসমূহকে) আয়তনানি (বাসস্থানসমূহকে) ইতি। ন (না) অহম্ (আমি) এবম্ (এই প্রকার) ব্রবীমি (বলি) ব্রবীমি ইতি হ উবাচ। অন্যঃ (অন্যবস্তু) হি অন্যস্মিন্ (অন্যবস্তুতে) প্রতিষ্ঠিতঃ ইতি।
সরলার্থ : লোকে এই জগতে গরু, ঘোড়া, হাতী, সোনা, ভৃত্য, স্ত্রী, ভূসম্পদ, বাসগৃহ—এই সবকে ‘মহিমা’ বলে। কিন্তু আমি এই জাতীয় মহিমার কথা বলিতেছি না; কারণ ইহারা একে অপর বস্তুতে প্রতিষ্ঠিত।