যদা বৈ করোত্যথ নিস্তিষ্ঠতি নাকৃত্বা নিস্তিষ্ঠতি কৃত্বৈব নিস্তিষ্ঠতি কৃতিত্বেব বিজিজ্ঞাসিতব্যেতি কৃতিং ভগবো বিজিজ্ঞাস ইতি ॥ ১
অন্বয় : যদা বৈ করোতি (কর্তব্যকর্ম করে), অথ নিস্তিষ্ঠতি, ন অকৃত্বা (কর্তব্য কর্ম না করিয়া) নিস্তিষ্ঠতি। কৃত্বা এব (করিয়াই) নিস্তিষ্ঠতি। কৃতিঃ (কর্তব্যকর্ম) তু এব বিজিজ্ঞাসিতব্যা ইতি। কৃতিম্ (কর্মকে) ভগবঃ বিজিজ্ঞাসে ইতি।
সরলার্থ : সনৎকুমার বলিলেন—’যখন লোকে কর্তব্য কর্ম করে, তখনই নিষ্ঠাবান হয়। কর্ম না করিলে নিষ্ঠাবান হয় না, করিলেই হয়। এই কৃতিকেই (কর্মে একাগ্রতা) বিশেষরূপে জানিবার ইচ্ছা করা উচিত।’ নারদ বলিলেন—’ভগবান্, আমি এই কৃতিকে বিশেষরূপে জানিতে চাই।
মন্তব্য : কৃতিঃ—ইন্দ্রিয়সংযম ও চিত্তের একাগ্রতা সম্পাদন (শঙ্কর)। এখানে ব্রহ্মচারীর কর্তব্য সম্পাদনের কথা বলা হইয়াছে।