নাম বা ঋগ্বেদো যজুর্বেদঃ সামবেদ আথবর্ণশ্চতুর্থ ইতিহাসপুরাণঃ পঞ্চমো বেদানাং বেদঃ পিত্রো রাশির্দৈবো নিধিবাকোবাক্যমেকায়ন দেববিদ্যা ব্রহ্মবিদ্যা ভূতবিদ্যা ক্ষত্রবিদ্যা নক্ষত্রবিদ্যা সর্পদেবজনবিদ্যা নামৈবৈতন্নামোপাস্থেতি ॥ ৪
অন্বয় : নাম বৈ ঋগ্বেদঃ যজুর্বেদঃ সামবেদ আথর্বণঃ চতুর্থঃ ইতিহাসপুরাণঃ পঞ্চমঃ, বেদানাম্ বেদঃ, পিত্র্যঃ রাশি, দৈবঃ, নিধিঃ বাকোবাক্যম্ একায়নম্ দেববিদ্যা, ব্রহ্মবিদ্যা, ভূতবিদ্যা, ক্ষত্রবিদ্যা, নক্ষত্রবিদ্যা, সর্প-দেবজন-বিদ্যা-নাম এব এতৎ (এ সমুদয় নামই)। নাম (নামকে) উপাস্থ (উপাসনা কর) ইতি (২য় মন্ত্র দ্রঃ)।
সরলার্থ : ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, চতুর্থত অথর্ববেদ, পঞ্চমত ইতিহাস ও পুরাণ, ব্যাকরণ, শ্রাদ্ধতত্ত্ব, গণিতবিদ্যা, দৈব-উৎপাত বিষয়ক বিদ্যা, কালবিদ্যা, বাকোবাক্য, নীতিশাস্ত্র, নিরুক্ত, ব্রহ্মবিদ্যা, ভূতবিদ্যা, ক্ষত্রবিদ্যা, নক্ষত্রবিদ্যা, সর্প ও দেবজন বিদ্যা—এই সবই নাম। নামের উপাসনা কর।