আশা বাব স্মরাভূয়স্যাশেদ্ধো বৈ স্মরো মন্ত্রানধীতে কর্মাণি কুরুতে পুত্ৰাংশ্চ পশৃংশ্চেচ্ছত ইমং চ লোকমমুং চেচ্ছত অশামুপাস্থেতি ॥ ১
অন্বয় : আশা (অপ্রাপ্ত বস্তু পাইবার আকাঙ্ক্ষা) বাব স্মরাৎ (স্মৃতি অপেক্ষা ভূয়সী (শ্রেষ্ঠ)। আশা+ইদ্ধঃ (আশা দ্বারা উদ্দীপিত হইয়া; ইদ্ধ—প্রজ্বলিত) বৈ স্মরঃ (স্মৃতি) মন্ত্রান্ (মন্ত্রসমূহকে) অধীতে (অধ্যয়ন করে), কর্মাণি (কর্মসমূহকে) কুরুতে (করে), পুত্রান্ চ (পুত্রগণকে), পশূন্ চ (পশুসমূহকে) ইচ্ছতে (ইচ্ছা করে) ইমম্ চ লোকম্ (এই লোককে) অমুম্ চ (ঐ লোককে, পরলোককে) ইচ্ছতে। আশাং উপাস্থ ইতি (আশারই উপাসনা কর)।
সরলার্থ : স্মৃতি অপেক্ষা আশা শ্রেষ্ঠ। আশা দ্বারা উদ্দীপিত হইয়া স্মৃতি (অর্থাৎ স্মৃতিমান পুরুষ) মন্ত্র পাঠ করে, কর্মের অনুষ্ঠান করে, পুত্র ও পশু কামনা করে, ইহলোক ও পরলোক লাভ করিবার ইচ্ছা করে। (এই) আশারই উপাসনা কর।