তেজো বাবাঙো ভূয়োস্তদ্বা এতদ্বায়ুমাগৃহ্যাকাশমভিতপতি তদাহুর্নি- শোচতি নিতপতি বর্ধিষ্যতি বা ইতি তেজ এব তৎ পূর্বং দর্শয়িত্বা- হথাপঃ সৃজতে তদেতদূর্ধ্বাভিশ্চ তিরশ্চীভিশ্চ বিদ্যুত্তিরাহ্রাদাশ্চরন্তি তস্মাদাহুর্বিদ্যোততে স্তনয়তি বর্ধিষ্যতি বা ইতি তেজ এব তৎ পূর্বং দর্শয়িত্বাহথাপঃ সৃজতে তেজ উপাস্থেতি ॥ ১
অন্বয় : তেজঃ বাব অভ্যঃ (জল অপেক্ষা) ভূয়ঃ (শ্রেষ্ঠ)। তৎ (সেইজন্য) বৈ এতৎ বায়ুম্ আগৃহ্য (অবলম্বন করিয়া) আকাশম্ অভিতপতি (উত্তপ্ত করে)। তদা (তখন) আহুঃ (লোকে বলে) নিশোচতি (উত্তাপ দিতেছে, দগ্ধ করিতেছে) নিতপতি (সন্তপ্ত করিতেছে) বর্ধিষ্যতি (বর্ষণ করিবে) বৈ ইতি। তেজঃ এব তৎ (এই সমুদয় অবস্থাকে) পূর্বম (প্রথমে) দর্শয়িত্বা (দেখাইয়া) অথ (পরে) অপঃ (জলকে সৃজতে (সৃষ্টি করে)। তৎ এতৎ [আহ্লাদাঃ]——(মেঘধ্বনি সমুদয়; মন্তব্য দ্রষ্টব্য) ঊর্ধ্বাভিঃ চ তিরশ্চীভিঃ চ বিদ্যুৎভিঃ (ঊর্ধ্বগতিবিশিষ্ট এবং তির্যক গতি বিশিষ্ট বিদ্যুৎগণের সহিত) আহ্রাদাঃ চরন্তি (বিচরণ করে)। তস্মাৎ (সেই-জন্য) আহুঃ বিদ্যোততে (বিদ্যুৎ প্ৰকাশ পাইতেছে) স্তনয়তি (গর্জন করিতেছে) বর্ধিষ্যতি বৈ ইতি। তেজঃ এব তৎ পূর্বম্ দর্শয়িত্বা অথ অপঃ সৃজতে। তেজঃ উপাস্ত্র (উপাসনা কর) ইতি।
সরলার্থ : তেজ জল অপেক্ষা শ্রেষ্ঠ। যখন এই তেজ বায়ুকে আশ্রয় করিয়া আকাশকে উত্তপ্ত করে, তখন লোকে বলে, ‘বড় গরম, গা পোড়াইতেছে, বৃষ্টি হইবে।’ তেজ প্রথমে এই অবস্থা দেখাইয়া পরে জল সৃষ্টি করে। সেইজন্য ঊর্ধ্বগামী ও আঁকাবাঁকা বিদ্যুৎফুরণের সঙ্গে সঙ্গে চলে মেঘের গর্জন। তখন লোকে বলে ‘বিদ্যুৎ চমকাইতেছে, মেঘ ডাকিতেছে, বৃষ্টি হইবে।’ তেজ পূর্বে এইরূপ দেখাইয়া পরে জল সৃষ্টি করে। (এই) তেজেরই উপাসনা কর।