স যথা শকুনিঃ সূত্রেণ প্রবদ্ধো দিশং দিশং পতিত্বান্যত্রায়তনমলা বন্ধনমেবোপশ্ৰয়ত এবমেব খলু সোম্য তন্মনো দিশং দিশ পতিত্বান্যত্রায়তনমলা প্রাণমেবোপশ্রয়তে প্রাণবন্ধনং হি সোম্য মন ইতি ॥ ২
অন্বয় : সঃ যথা (যেমন) শকুনিঃ (পক্ষী) সূত্রেণ (সূত্রদ্বারা) প্রবদ্ধঃ (আবদ্ধ হইয়া) দিশম্ দিশম্ (সর্বদিকে) পতিত্বা (উড়িয়া) অন্যত্র আয়তনম্ (আশ্রয়কে) অলম্বা (প্রাপ্ত না হইয়া) বন্ধনম্ এব (বন্ধনকেই) উপশ্রয়তে (আশ্রয় করে); এবম্ এব (এই প্রকারই) খলু সোম্য, তৎ মনঃ (এই মন, জীবাত্মা) দিশম্ দিশম্ পতিত্বা অন্যত্র আয়তনম্ অলব্ধা প্রাণম্ এব উপশ্রয়তে। প্রাণবন্ধনম্ (প্রাণের সহিত বন্ধন যাহার) হি সোম্য, মনঃ ইতি।
সরলার্থ : সূতায় বাঁধা পাখি যেমন এদিক ওদিক উড়ে, কিন্তু অন্য কোথাও আশ্রয় না পাইয়া শেষে সেই বন্ধন স্থানেই আশ্রয় নেয়, তেমনি এই মন চারিদিকে ঘুরিয়া যখন কোথাও আশ্রয় না পায়, তখন প্রাণকেই অবলম্বন করে। হে সৌম্য, মন প্রাণেই আবদ্ধ হইয়া রহিয়াছে।