অপাম্ সোম্য পীয়মানানাং যোহণিমা স ঊর্ধ্বঃ সমুদীষতি সা প্রাণো ভবতি ॥ ৩
তেজসঃ সোম্যাশ্যমানস্য যোহণিমা স ঊর্ধ্বঃ সমুদীষতি সা বাগ্ ভবতি ॥ ৪
অন্বয় : অপাম্ (জলের) সোম্য, পীয়মানানাম্ (যাহা পান করা হয়, তাহার), যঃ অণিমা, সঃ ঊর্ধ্বঃ সমুদীষতি; সঃ প্রাণঃ ভবতি (১ম মঃ)। তেজসঃ (তেজের) সোম্য, অশ্যমানস্য [তেজসঃ] (ভুক্ত তেজের) যঃ অণিমা, সঃ ঊর্ধ্বঃ সমুদীষতি সা (তাহা) বাক্ ভবতি (১ম মন্ত্র দ্রঃ)।
সরলার্থ : (৩য় ও ৪র্থ মন্ত্র) — সৌম্য, যে জল পান করা হয়, তাহার সূক্ষ্মতম অংশ উপরদিকে উঠিয়া প্রাণরূপে পরিণত হয়। তেজস্কর বস্তু ভুক্ত হইলে তাহার যে সূক্ষ্মতম অংশ, তাহা উপরে উঠে এবং বাপে পরিণত হয়।