দধ্নঃ সোম্য মধ্যমানস্য যোহণিমা স ঊর্ধ্বঃ সমুদীষতি তৎ সর্পিভবতি ॥১
এবমেব খলু সোম্যান্নস্যাশ্যমানস্য যোহণিমা স ঊর্ধ্বঃ সমুদীষতি তন্মনো ভবতি ॥ ২
অন্বয় : দধ্নঃ (দধির) সোম্য! মধ্যমানস্য (যাহা মন্থন করা হইতেছে তাহার) যঃ (যাহা) অণিমা (সূক্ষ্মতম অংশ) সঃ ঊর্ধ্বঃ (ঊর্ধ্বদিকে) সমুদীষতি (উত্থিত হয়); তৎ (তাহা) সর্পিঃ (নবনীত) ভবতি (হয়)। এবম্ এব (এইরূপই) খলু সোম্য! অন্নস্য অশ্যমানস্য (ভুক্ত অন্নের) যঃ অণিমা, সঃ ঊর্ধ্বঃ সমুদীষতি; তৎ মনঃ ভবতি (১মঃ দ্রঃ)। [‘অণিমা’ শব্দের প্রচলিত অর্থ অণুর ভাব বা অণুত্ব। প্রাচীনকালে ‘অণুতম অংশ’ অর্থেও ইহা ব্যবহৃত হইত।
সরলার্থ : (১ম ও ২য় মন্ত্র)—দধি মন্থন করার সময় তাহর সূক্ষ্মতম অংশ উপরে উঠিয়া আসে; তাহা ঘৃত হয়। সৌম্য, এইভাবে ভুক্ত অন্নের সূক্ষ্মতম অংশ উপরদিকে উঠিয়া মনরূপে পরিণত হয়।