যদু রোহিতমিবাভূদিতি তেজসস্তদ্রুপমিতি তদ্বিদাঞ্চকর্ষদু শুরুমিবাভূদিত্যপাং রূপমিতি তদ্বিদাঞ্চকুর্যদু কৃষ্ণমিবাভূদিত্যনুস্য রূপমিতি তদ্বিদাঞ্চকুঃ ॥ ৬
অন্বয় : যৎ (যাহা) উ রোহিতম্ ইব (লোহিতের ন্যায়) অভূৎ (ছিল) ইতি, তেজসঃ (তেজের) তৎ রূপম্ (সেইরূপ) ইতি, তৎ বিদাঞ্চঙ্কুঃ (জানিয়াছিলেন) যৎ উ শুক্লম্ ইব (শুক্লের ন্যায়) অভূৎ ইতি, অপাম্ রূপম্ (জলের রূপ) ইতি, তৎ বিদঞ্চঙ্কুঃ; যৎ উ কৃষ্ণম্ ইব (কৃষ্ণের ন্যায়) অভূৎ ইতি, অন্নস্য (অন্নের) রূপম্ ইতি তৎ বিদাঞ্চঙ্কুঃ।
সরলার্থ : যাহা লোহিতের মত মনে হইত অর্থাৎ লোকে যাহাকে লোহিত বলিয়া মনে করিত তাহা তাঁহারা তেজের রূপ বলিয়া বুঝিয়াছিলেন; যাহা শুক্লের মত মনে হইত, তাহা জলের রূপ ও যাহা কৃষ্ণের মত মনে হইত, তাহাকে অন্নের রূপ বলিয়া বুঝিয়াছিলেন।