যদাদিত্যস্য রোহিতং রূপং তেজসস্তদ্রূপং যচ্ছুক্লং তদপাং যৎ কৃষ্ণং তদন্নস্যাপাগাদাদিত্যাদিত্যত্বং বাচারম্ভণং বিকারো নামধেয়ং ত্রীণি রূপাণীত্যেব সত্যম্ ॥ ২
অন্বয় : যৎ আদিত্যস্য (আদিত্যের) রোহিতম্ রূপম্, তেজসঃ তৎ রূপম্; যৎ শুক্লম্, তৎ অপাম্ যৎ কৃষ্ণম্, তৎ অনুস্য। অপাগাৎ আদিত্যাৎ (আদিত্য হইতে) আদিত্যত্বম্। বাচারম্ভণম্ বিকারঃ নামধেয়ম্ (৬।১।৪)। ত্রীণি রূপাণি ইতি এব সত্যম্ (১মঃ দ্রঃ)।
সরলার্থ : সূর্যের যে লোহিতবর্ণ তাহা তেজের রূপ, তাহার শুক্লবর্ণ জলের রূপ এবং কৃষ্ণবর্ণ অন্নের রূপ। এইভাবে সূর্য হইতে সূর্যত্ব চলিয়া গেল। সব বিকারই শব্দত্মক, নামমাত্র। এই রূপ তিনটিই সত্য।