স য এষোহণিমৈতদাত্ম্যমিদং সর্বং তৎ সত্যং স আত্মা তত্ত্বমসি শ্বেতকেতো ইতি ভূয়ো এব মা ভগবান্ বিজ্ঞাপয়ত্বিতি তথা সোম্যেতি হোবাচ ॥ ৩
অন্বয় : ‘সঃ যঃ এষঃ’ ইত্যাদি (৬।৮।৭ দ্রঃ)
সরলার্থ : এই যে অণিমা, ইহাই অখিল জগতের আত্মা। তিনিই সত্য, তিনিই আত্মা। হে শ্বেতকেতু, ‘তুমিই তিনি।’ শ্বেতকেতু বলিল, ‘ভগবান্, আবার আমাকে উপদেশ দিন।’ পিতা বলিলেন, ‘তাহাই হউক।’