ন্যগ্রোধফলমত আহরেতীদং ভগব ইতি ভিন্ধীতি ভিন্নং ভগব ইতি কিমত্র পশ্যসীত্যন্য ইবেমা ধানা ভগব ইত্যাসামঙ্গৈকাং ভিন্ধীতি ভিন্না ভগব ইতি কিমত্র পশ্যসীতি ন কিঞ্চন ভগব ইতি ॥ ১
অন্বয় : ন্যগ্রোধফলম্ অতঃ (এই বৃক্ষ হইতে) আহর (আহরণ কর) ইতি। ইদম্ (এই) ভগবঃ! ইতি। ভিন্ধি (ভাঙ) ইতি। ভিন্নম্ (ভাঙা হইয়াছে) ভগবঃ ইতি। কিম্ (কি) অত্র (এখানে) পশ্যসি (দেখিতেছ) ইতি। অন্যঃ ইব (অণুর ন্যায়; অতি সূক্ষ্ম) ইমাঃ ধানাঃ (এই বীজসমূহ) ভগবঃ ইতি। আসাম্ (এই ‘ধানা’ অর্থাৎ বীজসমূহের) অঙ্গ (অব্যয়, সাম্বোধনে) একাম্ (একটি বীজকে) ভিন্ধি ইতি। ভিন্না (ভাঙা হইয়াছে ভগবঃ ইতি। কিম্ অস্য পশ্যসি? ইতি ন কিম্ চন (কিছুই না) ভগবঃ ইতি।
সরলার্থ : উদ্দালক বলিলেন— ‘এই বটবৃক্ষ হইতে একটি ফল নিয়া আস।’ শ্বেতকেতু বলিল, ‘ভগবান্, আনিয়াছি।’ উ। ‘ইহা ভাঙিয়া ফেল।’ শ্বে। ‘ভাঙিয়াছি। উ। ‘এখানে কি দেখিতেছ?’ শ্বে। ‘অণুর মত সব বীজ’। উ। ‘ইহাদিগের একটি ভাঙ।’ শ্বে। ‘ভগবান্, ভাঙা হইয়াছে।’ উ। ‘কি দেখিতেছ?’ শ্বে। ‘কিছুই না।’