ইতি তু পঞ্চম্যামাহুতাবাপঃ পুরুষবচসো ভবন্তীতি স উল্কাবৃতো, গর্ভে দশ বা নব বা মাসানন্তঃ শয়িত্বা যাবদ্ বাথ জায়তে ॥ ১
অন্বয় : ইতি তু পঞ্চম্যাম্ অহুতৌ আপঃ পুরুষবচসঃ ভবন্তি (৫।৩।৩ মঃ দ্ৰঃ) ইতি। সঃ (সেই) উল্কাবৃতঃ (উল্ব অর্থাৎ জরায়ুদ্বারা আবৃত) গর্ভঃ দশ বা নব বা মাসান্ (দশ কিংবা নয় মাস) অন্তঃ (অভ্যন্তরে) শয়িত্বা (শয়ন করিয়া) যাবৎ বা (অথবা যতকাল আবশ্যক হয়), অথ (অনন্তর) জায়তে (উৎপন্ন হয়।
সরলার্থ : এইভাবেই পঞ্চম আহুতিতে জল পুরুষ আখ্যা পায়। জরায়ু দ্বারা আবৃত সেই গর্ভ নয় বা দশ মাস, বা যতদিন আবশ্যক হয়, জঠরে বাস করিবার পর জন্মলাভ করে।