যোষা বাব গৌতমাগ্নিস্তস্যা উপস্থ এব সমিদ্ যদুপমন্ত্রয়তে স ধূমো যোনিরচির্যদন্তঃ করোতি তেহঙ্গারা অভিনন্দা বিস্ফুলিঙ্গাঃ ॥ ১
অন্বয় : যোষা (স্ত্রীলোক) বাব গৌতম অগ্নিঃ; তস্যাঃ উপস্থঃ এব সমিৎ, যৎ উপমন্ত্রয়তে (আহ্বান করে) সঃ ধূমঃ; যোনিঃ অর্টিঃ; যৎ অন্তঃ করোতি, তে অঙ্গারাঃ, অভিনন্দাঃ বিস্ফুলিঙ্গাঃ (৫।৪।১ মঃ দ্রঃ)।
সরলার্থ : হে গৌতম, নারীই অগ্নি, উপস্থ তারার সমিধ (ইন্ধন), যে সম্ভাষণ করা হয় তাহাই ধূম, জননেন্দ্রিয় অর্চি (শিখা), মৌথুন অঙ্গার এবং স্বল্পসুখই স্ফুলিঙ্গ (অগ্নিকণা)।