পুরুষো বাব গেতমাগ্নিস্তস্য বাগেব সমিৎ প্রাণা ধূমো জিহ্বার্চিশ্চ- ক্ষুরঙ্গারাঃ শ্রোত্রং বিস্ফুলিঙ্গাঃ ॥ ১
অন্বয় : পুরুষঃ বাব গৌতম! অগ্নিঃ তস্য বাক্ এব সমিৎ; প্রাণঃ ধূমঃ জিহ্বা অর্চিঃ; চক্ষুঃ অঙ্গারাঃ, শ্রোত্রম্ বিস্ফুলিঙ্গাঃ (৬।৪।১ মঃ দ্রঃ)।
সরলার্থ : হে গৌতম, পুরুষ অগ্নি, বাক্ই তাহার সমিত্, প্রাণ ধূম, জিহ্বা শিখা, চক্ষু অঙ্গার, কর্ণ স্ফুলিঙ্গ।