স হোবাচ কিং মে বাসো ভবিষ্যতীত্যাপ ইতি হোচুস্তস্মাদ্ধা এতদশিষ্যস্তঃ পুরস্তাচ্চোপরিষ্টাচ্চাট্টিঃ পরিদধতি লক্ষ্মকো হ বাসো ভবত্যনগ্লো হ ভবতি ॥ ২
অন্বয় : সঃ হ উবাচ—কিম্ মে বাসঃ (বস্ত্র) ভবিষ্যতি? ইতি। (১মঃ দ্রঃ) আপঃ (জল) ইতি হ উচুঃ। তস্মাৎ (সেই জন্য) বৈ এতৎ (ইহাকে) অশিষ্যন্তঃ (ভোজন করিবে এমন লোকসমূহ) পুরস্তাৎ (পূর্বে) চ উপরিষ্টাৎ (পরেও) চ অভিঃ (জলদ্বারা) পরিদধতি (পরিধান করে; বেষ্টন করে)। লম্বুকঃ (যে লাভ করে; লম্বা) হ বাসঃ (বাস অর্থাৎ আচ্ছাদনকে) ভবতি (হয়); অনগ্নঃ (নগ্ন নয়; পরিহিত বস্ত্র) হ ভবতি।
সরলার্থ : প্রাণ জিজ্ঞাসা করিল— ‘আমার বসন কি হইবে?” তাহারা বলিল ‘জল (আপনার বস্ত্র হইবে)।’ তাই লোকে ভোজনের পূর্বে ও পরে অন্নকে জল দিয়া বেষ্টন করে। (যিনি এইরকম জানেন তিনি) অন্ন-বস্ত্র লাভ করেন, কখনো নগ্ন থাকেন না।
মন্তব্য : ভোজনের পূর্বে ও পরে যে আচমনের বিধি আছে তাহাতে প্রাণের বাস বা আচ্ছাদনের দৃষ্টি আরোপিত হইয়াছে।