যো হ বৈ জ্যেষ্ঠং চ শ্রেষ্ঠং চ বেদ জ্যেষ্ঠশ্চ হ বৈ শ্রেষ্ঠশ্চ ভবতি প্ৰাণো বাব জ্যেষ্ঠশ্চ শ্রেষ্ঠশ্চ ॥ ১
অন্বয় : যঃ হ বৈ জেষ্ঠম্ চ (জ্যেষ্ঠকে) শ্রেষ্ঠম্ চ (এবং শ্রেষ্ঠকে) বেদ (জানেন) জ্যেষ্ঠঃ চ হ বৈ শ্রেষ্ঠঃ চ ভবতি (হন)। প্রাণঃ বাবা জ্যেষ্ঠঃ চ শ্রেষ্ঠঃ চ।
সরলার্থ : যিনি জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠকে জানেন তিনি জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠই হন। প্রাণই জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠ।