মনো হোচ্চক্ৰাম তৎ সংবৎসরং প্রোষ্য পর্যেত্যোবাচ কথমশকতর্তে মজ্জীবিতুমিতি যথা বালা অমনসঃ প্রাণন্তঃ প্রাণেন বদন্তো বাচা পশ্যন্তশ্চক্ষুষা শৃণ্বন্তঃ শ্রোত্রেণৈবমিতি প্রবিবেশ হ মনঃ ॥ ১১
অন্বয় : মনঃ হ উৎচক্রাম। তৎ সম্বৎসরম্ প্রোষ্য পর্বেত্য উবাচ—কথম্ অশকত ঋতে মৎ জীবিতুম্ ইতি। যথা বালাঃ (শিশুগণ) অমনসঃ (মনন অর্থাৎ চিন্তা না করিয়া) প্রাণন্তঃ প্রাণেন, বদন্তঃ বাচা, পশ্যন্তঃ চক্ষুষা, শৃণ্বন্তঃ শ্রোত্রেণ—এবম্ ইতি। প্ৰবিবেশ হ মনঃ (৮ম ও ৯ম মন্ত্রঃ দ্রঃ)।
সরলার্থ : তখন মন দেহ ছাড়িয়া গেল। সে এক বছর প্রবাসে কাটাইয়া ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, ‘আমার অভাবে তোমরা কিভাবে বাঁচিয়াছিলে?’ অন্য ইন্দ্রয়েরা বলিল, ‘শিশু যেমন চিন্তা করে না, কিন্তু নিশ্বাস-প্রশ্বাস নিয়া বাঁচে, বাক্ দ্বারা কথা বলে, চক্ষু দ্বারা দেখে, কর্ণ দ্বারা শোনে, তেমনি (আমরাও জীবিত ছিলাম)। ‘ তখন মন দেহে প্রবেশ করিল।