অথ হোবাচোদ্দালকমারুণিং গৌতম কং ত্বমাত্মানমুপাস ইতি পৃথিবীমেব ভগবো রাজন্নিতি হোবাচৈষ বৈ প্রতিষ্ঠাত্মা বৈশ্বানরো যং ত্বমাত্মানমুপাসে তস্মাত্ত্বং প্রতিষ্ঠিতোঽসি প্রজয়া চ পশুভিশ্চ ॥ ১
৪২৯. অৎস্যন্নং পশ্যসি প্রিয়মত্ত্যন্নং পশ্যতি প্রিয়ং ভবত্যস্য বহ্মবর্চসং কুলে য এতমেবমাত্মানং বৈশ্বানরমুপাস্তে পাদৌ ত্বেতাবাত্মন ইতি হোবাচ পাদৌ তে ব্যম্পাস্যেতাং যন্মাং নাগমিষ্য ইতি ॥ ২
অন্বয় : অথ হ উবাচ উদ্দালকম্ আরুণিম্ — গৌতম, কম্ ত্বম্ আত্মানম্ উপাসে? ইতি। পৃথিবীম্ এব ভগবঃ রাজন্ ইতি। হ উবাচ এষঃ বৈ প্রতিষ্ঠা (প্রতিষ্ঠা নামধেয়; প্রতিষ্ঠা — প্রকৃষ্টরূপে স্থিতি) আত্মা বৈশ্বানরঃ, যম্ ত্বম্ আত্মানম্ উপাসে। তস্মাৎ ত্বম্ প্রতিষ্ঠিতঃ অসি (হও) প্রজয়া চ পশুভিঃ চ (৫।১২।১; ৫।১৫।১ দ্রঃ) অৎসি অন্নম্, পশ্যসি প্রিয়ম্। অত্তি অন্নম্, পশ্যতি প্রিয়ম্ ভবতি অস্য ব্রহ্মবচসম্ কুলে যঃ এতম্ এবম্ আত্মানম্ বৈশ্বানরম্ উপাস্তে। পাদৌ (পাদদ্বয়) তু এতৌ (এই দুই) আত্মনঃ ইতি হ উবাচ। পাদৌ তে ব্যশাস্যেতাম্ (বি-ম্লৈ + স্যেতাম্, ম্লান হইত) যৎ মাম্ ন আগমিষ্যঃ ইতি (৫।১২।২ মঃ দ্রঃ)।
সরলার্থ : (১ম ও ২য় মন্ত্র)—তখন অশ্বপতি উদ্দালক আরুণিকে জিজ্ঞাসা করিলেন—’গৌতম, তুমি কাহাকে আত্ম বলিয়া উপাসনা কর?’ উদ্দালক বলিলেন, ‘ভগবান্ রাজা, পৃথিবীকেই (আমি আত্মা বলিয়া উপাসনা করি)।’ রাজা বলিলেন– ‘তুমি যাহাকে উপাসনা কর, তিনি প্রতিষ্ঠা নামক বৈশ্বানর আত্মা। সেইজন্য তুমি সন্ততি ও পশুলাভ করিয়া প্রতিষ্ঠা পাইয়াছ। (সেই জন্য) তুমি অন্ন ভোজন করিতেছ, প্রিয়বস্তু দেখিতেছ। যিনি এইরূপে এই বৈশ্বানর আত্মাকে উপাসনা করেন, তিনি অন্ন ভোজন করেন, প্রিয়বস্তু লাভ করেন, তাঁহার কুলে ব্রহ্মতেজ বিদ্যমান থাকে। (কিন্তু) ইহা আত্মার দুইটি পা মাত্র। যদি তুমি (আত্মতত্ত্ব শিখিবার জন্য) আমার নিকট না আসিতে, তবে তোমার পা দুটিও শিথিল হইয়া যাইত।’