অথ হোবাচেন্দ্রদ্যুম্নং ভাল্লবেয়ং বৈয়াঘ্রপদ্য কং ত্বমাত্মানমুপাস ইতি বায়ুমেব ভগবো রাজনিতি চোবাচৈষ বৈ পৃথগ্বত্মাত্মা বৈশ্বানরো যং ত্বমত্মানমুপাসসে তস্মাত্ত্বাং পৃথগ্বলয় আয়ন্তি পৃথগ্রথশ্রেণয়ো- হনুযন্তি ॥ ১
৪২৩. অৎস্যন্নং পশ্যসি প্রিয়মত্ত্যনুং পশ্যতি প্রিয়ং ভবত্যস্য ব্রহ্মবচসং কুলে য এতমেবমাত্মানং বৈশ্বানরমুপাস্তে প্রাণশ্বেষ আত্মন ইতি হোবাচ প্রাণস্ত উদক্রমিষ্যদ্ যন্মাং নাগমিষ্য ইতি ॥২
অন্বয় : অথ হ উবাচ ইন্দ্রদ্যুম্নম্ ভাল্লবেয়ম্ বৈয়াঘ্রপদ্য, কম্ ত্বম্ আত্মানম্ উপাস্সে? ইতি। বায়ুম্ এব ভগবঃ রাজন্ ইতি চ উবাচ। এষঃ বৈ পৃথক্ বৰ্ম্মা (পৃথর্রা নামক, নানা গতি বিশিষ্ট) আত্মা বৈশ্বানরঃ যম্ ত্বম্ আত্মানম্ উপাসে। তস্মাৎ ত্বাম্ (তোমার নিকট) পৃথক্ (নানাবিধ; নানাদিক হইতে আগত) বলয়ঃ (বলিসমূহ) আয়ন্তি (আগমন করে) পৃথক্ রথশ্রেণয়ঃ (রথশ্রেণীসমূহ) অনুযন্তি (অনুগমন করে)। (৫।১২।১ দ্রঃ)। অৎসি অন্নম্, পশ্যসি প্রিয়ম্। অত্তি অন্নম্ পশ্যতি প্রিয়ম্ ভবতি অস্য ব্রহ্মবচসম্ কুলে যঃ এতম্ এবম্ আত্মানম্ বৈশ্বানরম্ উপাস্তে। প্ৰাণঃ তু এষঃ আত্মনঃ ইতি হ উবাচ। প্রাণঃ তে উদক্রমিষ্যৎ (উৎক্রমণ করিত) যৎ মাম্ ন আগমিষ্যঃ (৫।১২।২ দ্রঃ)।
সরলার্থ : (১ম ও ২য় মন্ত্র) অশ্বপতি ইন্দ্রদ্যুম্ন ভাল্লবেয়কে বলিলেন— ‘হে বৈয়াঘ্রপদ্য, তুমি কাহাকে আত্মারূপে উপাসনা কর?” ভাল্লবেয় বলিলেন, “ভগবান্ রাজন, বায়ুকেই।’ অশ্বপতি বলিলেন, ‘তুমি যাঁহার উপাসনা কর, তিনি পৃথক্ত্মা নামক বৈশ্বানর আত্মা। সেই জন্য পৃথক্ পৃথক্ অর্থাৎ নানারকম বলি উপহার তোমার নিকট আসে এবং নানা রথশ্রেণী তোমার অনুগমন করে। (সেই জন্য) তুমি অন্নভোজন করিতেছ। যিনি বৈশ্বানর আত্মাকে এইভাবে উপাসনা করেন তিনি অন্নভোজন করেন, প্রিয়বস্তু দেখেন এবং তাঁহার কুলে ব্রহ্মতেজ বর্তমান থাকে। কিন্তু এই বায়ু আত্মার প্রাণ (অর্থাৎ নিশ্বাস-প্রশ্বাস) মাত্র। যদি তুমি (আত্মতত্ত্ব শিখিবার জন্য) আমার নিকট না আসিতে তোমার প্রাণ বাহির হইয়া যাইত। ‘