ব্ৰহ্মবিদিব বৈ সোম্য ভাসি কো নু ত্বানুশশাসেত্যন্যে মনুষ্যেভ্য ইতি হ প্রতিজজ্ঞে ভগবাংত্ত্বেব মে কামে ব্রুয়াৎ ॥ ২
অন্বয় : ব্রহ্মবিৎ ইব (ব্রহ্মবিদের ন্যায়) বৈ সোম্য ভাসি (দীপ্তি পাইতেছ)। কঃ (কে) নু ত্বা (তোমাকে) অনুশশাস (উপদেশ দিয়াছে)? ইতি। অন্যে মনুষ্যেভ্যঃ (মনুষ্য হইতে অন্য) ইতি হ প্রতিজজ্ঞে (বলিল)। ভগবান্ তু এব মে কামে (আমার ইচ্ছাতে; কিংবা, মে—আমাকে বা আমার; কামে—অভীষ্টবিষয়ে) ব্রুয়াৎ (বলুন)।
সরলার্থ : (আচার্য বলিলেন)—’সৌম্য, তুমি ব্রহ্মবিদের মত দীপ্তি পাইতেছ। কে তোমাকে উপদেশ দিয়াছে?’ সত্যকাম বলিল—’মানুষ ভিন্ন অন্যে। এইবার আপনি আমাকে অভীষ্ট বিষয়ে উপদেশ দিন। (কিংবা আমার ইচ্ছা আপনিই আমাকে উপদেশ দিন)।