স য এতমেবং বিদ্বাংশ্চতুষ্কলং পাদং ব্রহ্মণ আয়তনবানিত্যুপাস্ত আয়তনবানস্মিঁল্লোকে ভবত্যায়তনবতো হ লোকাঞ্জয়তি য এতমেবং বিদ্বাংশ্চতুষ্কলং পাদং ব্রহ্মণ আয়তনবানিত্যুপাস্তে ॥৪
অন্বয় : সঃ যঃ এতম্ এবম্ বিদ্বান্ চতুষ্কলম্ পাদম্ ব্রহ্মণঃ আয়তনবান্ ইতি উপাস্তে, আয়তনবান্ অস্মিন্ লোকে ভবতি, আয়তনবতঃ হ লোকান্ (আয়তনবান লোকসমূহকে) জয়তি— যঃ এতম্ এবম্ বিদ্বান্ চতুষ্কলম্ পাদম্ ব্রহ্মণঃ আয়তনবান্ ইতি উপাস্তে (৪।৫।৩ মন্ত্র দ্রষ্টব্য)।
সরলার্থ : যিনি ইহাকে এই রকম ভাবে জানিয়া ব্রহ্মের এই চতুষ্কল পাদকে আয়তনবান বলিয়া উপাসনা করেন, তিনি এই লোকে আয়তনবান (অর্থাৎ আশ্রয়বান, হন এবং (মৃত্যুর পরে) আয়তনযুক্ত লোকসমূহ লাভ করেন।