স ষ এতমেবং বিদ্বাংশ্চতুষ্কলং পাদং ব্রহ্মণোহনন্তবানিত্যু-পাস্তেহনন্তবানস্মিঁল্লোকে ভবত্যনন্তবতো হল লোকাঞ্জয়তি য এতমেবং বিদ্বাংশ্চতুঙ্কলং পাদং ব্রহ্মণোহনন্তবানিত্যুপাস্তে ॥ ৪
অন্বয় : সঃ যঃ এতম্ এবম্ বিদ্বান্ চতুষ্কলম্ পাদম্ ব্রহ্মণঃ অনন্তবান্ ইতি উপাস্তে অনন্তবান্ অস্মিন্ লোকে ভবতি, অনন্তবতঃ হ লোকান্ (অনন্তবান্ অর্থাৎ অক্ষয় লোকসমূহকে) জয়তি, যঃ এতম্ এবম্ বিদ্বান্ চতুষ্কলম্ পাদম্ ব্রহ্মণঃ অনন্তবান্ ইতি উপাস্তে (৪।৫।৩)।
সরলার্থ : যিনি ইহাকে এই ভাবে জানিয়া ব্রহ্মের চতুষ্কল পাদকে ‘অনন্তবান্’ বলিয়া উপাসনা করেন, তিনি ইহলোকে অনন্তবান হন এবং (মৃত্যুর পর) অনন্তবান (অর্থাৎ অক্ষয়) লোকসমূহ জয় করেন।