বায়ুর্বাব সংবর্গো যদা বা অগ্নিরুদ্বায়তি বায়ুমেবাপ্যেতি যদা সূর্যোহতমেতি বায়ুমেবাপ্যেতি যদা চন্দ্রোহতমেতি বায়ুমেবাপ্যেতি ॥ ১
অন্বয় : বায়ুঃ বাব সংবর্গঃ (যে গ্রাস করে, বা গ্রহণ করে; সর্বগ্রাস)। যদা (যখন) বৈ অগ্নিঃ উত্থায়তি (নির্বাপিত হয়), বায়ুম্ এব + অপি + এতি (লীন হয়); যদা সূর্যঃ অস্তম্ এতি (অস্তগত হয়) বায়ুম্ এব অপি + এতি; যদা চন্দ্রঃ অস্তম্ এতি, বায়ুম্ এব অপি + এতি।
সরলার্থ : বায়ুই সর্বগ্রাস (অর্থাৎ সকলকে গ্রাস করে)। যখন অগ্নি নির্বাপিত হয়, তখন তাহা বায়ুতেই লীন হয়। যখন সূর্য অস্তমিত হয়, তখন তাহা বায়ুতেই লীন হয়। যখন চন্দ্র অস্তমিত হয়, তখন বায়ুতেই লীন হয়।