রৈক্কেমানি ষট্ শতানি গবাময়ং নিষ্কোহয়মশ্বতরীরথোহনু ম এতাং ভগবো দেবতাং শাধি যাং দেবতামুপাস ইতি ॥ ২
অন্বয় : রৈক্ব! ইমানি (এই সমুদয়) ষট্তানি গবাম্ (ছয়শত গাভী), অয়ম্ (এই) নিষ্কঃ অয়ম্ অশ্বতরীরথঃ অনু মে(আমাকে) এতাম্ [দেবতাম্] (এই দেবতাকে) ভগবঃ (ভগবান্) দেবতাম্ [অনু] শাধি (উপদেশ দান করুন), যাম্ দেবতাম্ (যে দেবতাকে) উপাসে (উপাসনা করেন) ইতি।
সরলার্থ : হে রৈক্ব, আপনার জন্য এই ছয়শত গাভী, এই হার এবং এই রথ আনা হইয়াছে। আপনি যে দেবতার উপাসনা করেন আমাকে সেই দেবতার বিষয়ে উপদেশ দিন।