তদু হ জানশ্রুতিঃ পৌত্রায়ণঃ ষট্ শতানি গবাং নিষ্কমশ্বরীরথ তদাদায় প্রতিচক্রমে তং হাভ্যুবাদ ॥ ১
অন্বয় : তৎ (তাহার পর; বা সেই জন্য) উ হ জানশ্রুতিঃ পৌত্রায়ণঃ ষশতানি (ছয় শত) গবাম্ (গোসমূহের), নিষ্কম্ (সুবর্ণময় কণ্ঠহার) অশ্বতরীরথম্ (অশ্বতরীযুক্ত রথ) তৎ (এই সমুদয়; বা সেই স্থলে) আদায় (লইয়া) প্রতিচক্রমে (গমন করিলেন)। তম্ হ (তাহাকে) অভ্যুবাদ (বলিলেন)—
সরলার্থ : তাহার পর জানশ্রুতি পৌত্রায়ণ ছয়শত গাভী, সোনার হার এবং অশ্বতরীযুক্ত রথ লইয়া সেখানে গেলেন এবং রৈক্বকে বলিলেন—