যথা কৃতায়বিজিতায়াধরেয়াঃ সংযন্ত্যেবমেনং সর্বং তদভিসমৈতি যৎ কিঞ্চ প্রজা সাধু কুর্বন্তি। যস্তদ্বেদ যৎ স বেদ স ময়ৈতদুক্ত ইতি ॥ ৪
অন্বয় : যথা (যেমন) কৃতায়বিজিতায় (‘কৃত’ নামক ‘অয়’ অর্থাৎ পাশা, যে জয় করে— তাহার জন্য) অধরেয়াঃ (নিম্ন—অঙ্কবিশিষ্ট পাশা) সংযন্তি (অধীন হয়), এবম্ (এই প্রকার) এনম্ (ইহাকে) সর্বম্ তৎ (সেই সমুদয়) অভিসমৈতি (এই রৈকের অধীন হয়)—যৎ কিঞ্চ (যাহাকিছু) প্রজাঃ লোকসমূহ) সাধু কুর্বন্তি (সাধু কর্ম করে)। যঃ (যে ব্যক্তি) তৎ (তাহা) বেদ (জানে), যৎ (যাহা) সঃ (রৈক্ব) বেদ, সঃ (সে ব্যক্তি) ময়া (আমা কর্তৃক) এতৎ (এই প্রকার) উক্তঃ (উক্ত হইয়াছে) ইতি।
সরলার্থ : দ্বিতীয় হাঁস বলিল— ‘কৃত নামক পাশা জয় করিলে যেমন কম অঙ্কের পাশাগুলিও তাহার মধ্যে আসিয়া যায় অর্থাৎ তাহার অধীন হয়, তেমনি এই সমস্তই— লোকে যাহা কিছু কাজ করে সবই—সেই রৈক্টের অধীন হয়। রৈক্ব যাহা জানেন যে ব্যক্তি তাহা জানে, আমি তাহার সম্বন্ধেও ইহাই বলি (অর্থাৎ রৈত্বের মত জ্ঞানী ব্যক্তির বিষয়েও আমি একই কথা বলি)।‘