অথ যদি সামতো রিষ্যেৎ স্বঃ স্বাহেত্যাহবনীয়ে জুহুয়াৎ সাম্লামেব তদ্রসেন সাম্নাং বীর্যেন সাম্নাং যজ্ঞস্য বিরিষ্টং সন্দধাতি ॥ ৬
অন্বয় : অথ যদি সামতঃ (সামপ্রয়োগের দোষবশতঃ) রিষ্যেৎ, স্বঃ স্বাহা ইতি আহবনীয়ে (আহবনীয় অগ্নিতে) জুহুয়াৎ। সাম্লাম্ (সামসমূহের) এব তৎ রসেন, সাম্নাম্ বীর্যেণ সাম্লাম্ যজ্ঞস্য বিরিষ্টম্ সন্দধাতি (৪র্থ মঃ দ্রঃ)।
সরলার্থ : যদি সামপ্রয়োগের ত্রুটিবশত কোন অনিষ্ট হইবার সম্ভাবনা থাকে, তবে ‘স্বঃ স্বাহা” এই বলিয়া আহবনীয় অগ্নিতে হোম করিবে। তাহা হইলে সামসমূহের রসে ও বীর্যে সেই ক্ষতির প্রতিবিধান হইবে।