অথ যদি যজুষ্টো রিষ্যেদ্ভুবঃ স্বাহেতি দক্ষিণাগ্লৌ জুহুয়া যজুষামেব তদ্রসেন যজুষাং বীর্যেণ যজুষাং যজ্ঞস্য বিরিষ্ট সন্দধাতি ॥ ৫
অন্বয় : অথ যদি যজুষ্টঃ (যজুঃ প্রয়োগের দোষবশতঃ) রিষ্যেৎ, ভুবঃ স্বাহা ইতি দক্ষিণাগ্নৌ (দক্ষিণাগ্নিতে) জুহুয়াৎ; যজুষাম্ (যজুঃসমূহের) এব তৎ রসেন, যজুষাম্ বীর্যেণ, যজুষাম্ যজ্ঞস্য বিরিষ্টম্ সন্দধাতি (৪র্থ মঃ দ্রঃ)।
সরলার্থ : যদি যজুঃপ্রয়োগের দোষে কোন অনিষ্ট হইবার সম্ভাবনা থাকে, তবে ‘ভুবঃ স্বাহা’ এই মন্ত্রে দক্ষিণাগ্নিতে হোম করিবে। তাহা হইলে যজুঃসমূহের রসে ও বীর্যে সেই দোষের প্রতিবিধান হইবে।