তদ্যদ্যূক্তো রিষ্যেভূঃ স্বাহেতি গার্হপত্যে জুহুয়াদৃচামেব তদ্রসেনচাং বীর্যেণর্চাং যজ্ঞস্য বিরিষ্টং সন্দধাতি ॥ ৪
অন্বয় : তৎ (সেই জন্য) যদি ঋক্তঃ (ঋক হইতে, ঋক্ সংক্রান্ত দোষবশতঃ) রিষ্যেৎ (যজ্ঞের অনিষ্ট হয়)— ভূঃ স্বাহা ইতি গার্হপত্যে (গার্হপত্য অগ্নিতে) জুহুয়াৎ (হোম করিবে)। ঋচাম্ এব (ঋসমূহের) তৎ রসেন (সেই রসদ্বারা) ঋচাম্ বীর্যেণ (বীর্যদ্বারা) ঋচাম (ঋকের) যজ্ঞস্য (যজ্ঞের) বিরিষ্টম্ (অনিষ্টকে) সন্দধাতি (প্রতিবিধান করে)।
সরলার্থ : সেই জন্য যদি ঋক্ প্রয়োগের দোষে যজ্ঞের কোন অনিষ্ট হইবার সম্ভাবনা থাকে, তবে ‘ভূঃ স্বাহা” বলিয়া গার্হপত্য অগ্নিতে হোম করিবে। তাহা হইলে ঋক্ প্রয়োগের দোষবশত যজ্ঞের যে দোষ হইতে পারিত, ঋক্ সমূহের রসদ্বারা, ঋসমূহের বীর্যদ্বারা তাহার প্রতিবিধান হইবে।