য এষোহক্ষিণি পুরুষো দৃশ্যত এষ আত্মেতি হোবাচৈতদমৃতমভয়মেতদ্ ব্রহ্মেতি তদ্ যদ্যপ্যস্মিন্ সৰ্পিৰ্বোদকং বা সিঞ্চতি বর্জ্জনী এব গচ্ছতি ॥ ১
অন্বয় : যঃ এষঃ (এই যে) অক্ষিণি (বৈদিক প্রয়োগ, চক্ষুতে) পুরুষঃ দৃশ্যতে (দৃষ্ট হন) এষঃ আত্মা ইতি হ উবাচ (বলিলেন)—এবং (ইহা) অমৃতম্ অভয়ম্, এতৎ ব্ৰহ্ম ইতি। তৎ (সেই জন্য) যদ্যপি অস্মিন্ (এই চক্ষুতে) সর্পিঃ বা (ঘৃত) উদকম্ বা (জল)) সঞ্চতি (নিক্ষেপ করে) বর্তনী এব (চক্ষুর উভয় প্রান্তে, চক্ষুর পদ্মদ্বয়ে) গচ্ছিত (গমন করে)।
সরলার্থ : আচার্য বলিলেন—চক্ষুতে এই যে পুরুষকে দেখা যায় ইনিই আত্মা। ইনিই অমৃত ও অভয়, এবং ইনিই ব্রহ্ম। এইজন্য যদি কেহ ঘৃত বা জল চক্ষুতে নিক্ষেপ করে, তাহা চক্ষুর দুই প্রান্তে চলিয়া যায়।