অথ হৈনমাহবনীয়োহনুশশাস প্রাণ আকাশো দ্যৌর্বিদ্যুদিতি য এষ বিদ্যুতি পুরুষো দৃশ্যতে সোহহমস্মি স এবাহমস্মীতি ॥১
অন্বয় : অথ হ এনম্ আহবনীয়ঃ অনুশশাস—প্রাণঃ আকাশঃ, দ্যৌঃ বিদ্যুৎ ইতি। যঃ এষঃ বিদ্যুতি (বিদ্যুতে) পুরুষঃ দৃশ্যতে, সঃ অহম্ অস্মি, সঃ এব অহম্ অস্মি ইতি (৪। ১১।১ দ্রঃ)।
সরলার্থ : অনন্তর আহবনীয় অগ্নি তাহাকে এই উপদেশ দিল—প্রাণ, আকাশ, দ্যুলোক এবং বিদ্যুৎ—ইহারা (আমার বা ব্রহ্মের তনু)। ঐ বিদ্যুতে যে পুরুষকে দেখা যায় তিনি আমি, তিনিই আমি।