অথ হৈনমন্বাহাৰ্যপচনোহনুশশাসাপো দিশো নক্ষত্রাণি চন্দ্ৰমা ইতি য এষ চন্দ্রমসি পুরুষো দৃশ্যতে সোহহমস্মি স এবাহমস্মীতি ॥ ১
অন্বয় : অথ হ এনম্ অন্বাহাৰ্যপচনঃ (অন্বাহাৰ্যপচন নামক অগ্নি, দক্ষিণাগ্নি) অনুশশাস—আপঃ (জল), দিশঃ (দিকসমূহ), নক্ষত্রাণি (নক্ষত্রসমূহ) চন্দ্ৰমাঃ ইতি। যঃ এষঃ চন্দ্রমসি (চন্দ্রমাতে) পুরুষঃ দৃশ্যতে, সঃ অহম্ অস্মি, সঃ এব অহম্ অস্মি, ইতি।
সরলার্থ : তারপর দক্ষিণাগ্নি উপকোসলকে এই উপদেশ দিল—জল, দিকসমূহ, নক্ষত্রসমূহ ও চন্দ্র—(ইহারা আমার বা ব্রহ্মের তনু)। চন্দ্রে যে পুরুষকে দেখা যায় তিনি আমি, তিনিই আমি।
মন্তব্য : ইষ্টিযজ্ঞে ঋত্বিকদের যে অনুদক্ষিণা দেওয়া হয় তাহার নাম অন্বাহার্য। সেই অন্ন দক্ষিণাগ্নিতে পাক হয়। তাই দক্ষিণাগ্নির নাম অন্বাহার্যপচন।