তদ্ব্যক্ষরত্তদাদিত্যমভিতোহশ্রয়ত্তদ্বা এতদ্যদেতদাদিত্যস্য পরং কৃষ্ণং রূপম্ ॥ ৩
অন্বয় : তৎ ব্যক্ষরৎ; তৎ আদিত্যম্ অভিতঃ অশ্রয়ৎ। তৎ বৈ এতৎ, যৎ এতৎ আদিত্যস্য পরম্ (গভীর) কৃষ্ণম্ রূপম্ (৩।১।৪ টীঃ)।
সরলার্থ : যশ আদি রস ক্ষরিত হইল। তাহার পর তাহা আদিত্যের অভিমুখে গিয়া আশ্রয় নিল। আদিত্যের যে গভীর কৃষ্ণরূপ, তাহা ইহাই।