তদ্ব্যক্ষরত্তদাদিত্যমভিতোহশ্রয়ত্তদ্বা এতদ্যদেতদাদিত্যস্য রোহিতং রূপম ॥ ৪
অন্বয় : তৎ (যশ আদি) ব্যক্ষরৎ (বিশেষরূপে রক্ষিত হইল); তৎ (তাহা) আদিত্যম্ অভিতঃ (আদিত্যের অভিমুখে) অশ্রয়ৎ (আশ্রয় করিল)। তৎ (তাহা) বৈ এতৎ (এই), যৎ (যাহা) এতৎ আদিত্যস্য (আদিত্যের) রোহিতম্ রূপম (লোহিত বর্ণ)।
সরলার্থ : ঐসব রস ক্ষরিত হইয়া আদিত্যের দিকে গিয়া আশ্রয় নিল। এইজন্যই আদিত্যের বর্ণ লোহিত।